মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) মেহেরপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি মেহেরপুর শহর প্রদক্ষিণ করে মেহেপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ। র‍্যালি শেষে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) গাজী মূয়ীদূর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights