মেহেরপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে গাংনী শহরে এ অভিযান পরিচালনা করেন মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী-পরিচালক সজল আহমেদ জানান, আলু বিক্রেতাদের বিক্রয় রশিদ প্রদান না করায় মেসার্স সততা ভান্ডার স্বত্বাধিকারী শাহাদুল ইসলামকে ২০ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি করায় গাংনী স্টুডেন্ট কর্নারের স্বত্বাধিকারী শফিকুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী স্যানেটারি ইন্সপেক্টর মশিউর রহমানসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights