মেহেরপুরে প্রার্থীতা ঘোষণা সাবেক সংসদ সদস্যের

মেহেরপুর প্রতিনিধি:

সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৯ নভেম্ব) রাতে মেহেরপুর শহরের হোটেল বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থিতা হওয়র ঘোষণা দেন তিনি। এসময় দ্বাদশ সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেশিরভাগ নেতারাই সেখানে উপস্থিত ছিলেন।

প্রার্থিতা ঘোষণা অনুষ্ঠানে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল বলেন, প্রধানমন্ত্রী প্রতিটা আসনেই একজনকে নৌকা দিয়েছেন। আবার বলে দিয়েছেন আপনারা যদি কেউ নৌকার বিরুদ্ধে ভোট করে দিতে আসতে পারেন বরণ করে নেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান সংসদ সদস্য ও নৌকার মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন মেহেরপুরের তৃণমূল আওয়ামী লীগকে শেষ করে দিয়েছেন। মেহেরপুর আওয়ামী লীগের রাজনীতিকে বাঁচাতে হলে তৃণমূলের প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য প্রফেসর মান্নানকে নির্বাচিত করতে হবে। প্রফেসর মান্নানকে জেতাতে তৃণমূলের সকল নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আওয়মী লীগের সহ-সভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদুসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights