মেহেরপুর জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতে ৫ দালালের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান পরিচালানা করে ৫ দালালকে ৫ দিনের বিনাশ্রম কারারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১টায় সহকারী কমিশনার রনি খাতুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডিতরা হলো- মো. জামান, মোছা. সুমি খাতুন, মো. সোহাগ, জেসমিন ও মোছা. খাজুরা খাতুন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রনি খাতুন জানান, মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীদের কমিশনের ভিত্তিতে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান দালালরা। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের দায় স্বীকার করায় পাঁচজনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭/২ ধারায় তাদের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেনসহ সদর থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights