মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারিসহ দুই নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিনসহ (৫৫) দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রুহুল আমিন মেহেরপুর শহরের খন্দকারপাড়ার বাসিন্দা। গ্রেফতারকৃত অপরজন হলেন মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের জামায়াত নেতা আব্দুর রাজ্জাক (৬০)।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের পৃথক দুটি টিম তাদের দুজনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক মামলা রয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights