মোবাইলে কথা বলতে বলতে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ঢাকা মেডিকেল করেসপন্ডেন্ট

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় হুমায়ুন কবির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) রহিমা আক্তার।

তিনি বলেন, বুধবার রাত পৌনে নয়টার দিকে খিলগাঁও রেলগেটের অদূরে রেললাইন দিয়ে হেঁটে মোবাইলে কথা বলতে বলতে যাওয়ার সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হুমায়ুন কবির (৩০) নামের যুবক ঘটনাস্থলে প্রাণ হারান।

সংবাদ পেয়ে রাতেই সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় ।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যায়। মৃত হুমায়ুন কবির হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ইসলামাবাদ গ্রামের আউয়াল মিয়ার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights