মোরেলগঞ্জে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা সদরে শোভাযাত্রা শেষে বাজার চৌরাস্তা মোড়ে শান্তি সমাবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শফিকুর রহমান লাল।

বিএনপি-জামায়াতসহ সমমনা অশুভ শক্তির রাজনীতির নামে দেশব্যাপী বিশৃংখলা, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা আওয়ামী এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমীন নাহার ও সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী।
এ ছাড়াও যুবলীগের সাবেক সভাপতি মুশফেকুর রহমান নাহার, যুবলীগ নেতা হাসিব খান, রাসেল হাওলাদার, ছাত্রলীগ নেতা মোস্তাক বিল্লাহ রূপম, মনির হোসেন রাজ্জাক ও বায়জিদ শিকদার বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights