মোরেলগঞ্জে দুই পক্ষের মারপিটে নারী নিহত

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মারপিটে এক নারী নিহত ও উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। নিহতের নাম শাহিনুর বেগম (৪২)। সে নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের মো. জাকির হোসেন তালুকদারের স্ত্রী। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মারপিটে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার পরে রাত ৭টার দিকে আহতদেরকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার ফাত্তাহ শাহিনুর বেগমকে মৃত ঘোষণা করেন।

দুই পক্ষের মারপিটে অপর আহত জাকির তালুকদার, রবিউল তালুকদার, মন্টু তালুকদার, পল্টু তালুকদার, ফেরদাউস তালুকদার, নান্টু তালুকদারকে মোরেলগঞ্জে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, দু’পক্ষের মারপিটে এক নারী নিহতের ঘটনা ঘটেছে বলে শুনেছি। আরও পরে বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights