যশোরে দুই মাদককারবারীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরে মাদকদ্রব্যসহ আটক দুই মাদককারবারীকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। শনিবার সকালে শহরতলীর শেখহাটি এলাকায় উপশহর পুলিশ ক্যাম্পের অভিযানে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার রাজধরপুর গ্রামের আল মাহমুদ এবং যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের মোহাম্মদ রাজা বিশ্বাস।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আলোক কুমার দে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন ও শামিউল আলমের পৃথক ভ্রাম্যমাণ আদালত আল মাহমুদকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মোহাম্মদ রাজা বিশ্বাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights