যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদনের ওপর স্থগিতাদেশ ‘দীর্ঘদিন’ স্থায়ী হবে : ট্রাম্প

অনলাইন ডেস্ক
হোয়াইট হাউসের কাছে গত ২৬ নভেম্বর একজন আফগান নাগরিকের গুলিতে দুই জন ন্যাশনাল গার্ড সদস্য আহত ও একজন নিহত হওয়ার ঘটনায় অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল রবিবার তিনি বলেছেন, তার প্রশাসন অভিবাসন আশ্রয় আবেদনের সিদ্ধান্তের ওপর ‘দীর্ঘ সময়ের জন্য’ স্থগিতাদেশ বজায় থাকতে পারে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কতদিন এই ব্যবস্থা চালু থাকবে এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, কোনো সময়সীমা নেই। এই পদক্ষেপটি ১৯টি দেশের একটি তালিকার সঙ্গে সম্পর্কিত, যেসব দেশ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ওয়াশিংটনে ঘটে যাওয়া গুলির ঘটনার পর ১৯ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। ওই ঘটনায় ২০ বছর বয়সী সারা বেকস্ট্রম নিহত হন এবং আরেকজন ন্যাশনাল গার্ড সদস্য গুরুতরভাবে আহত হন।

২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়ালকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights