যুক্তরাষ্ট্রে যেসব কারণে বাতিল হতে পারে শিক্ষার্থী ভিসা

অনলাইন প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা যেসব কারণে বাতিল হতে পারে তা জানিয়েছে দেশটি।

শনিবার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে।

বার্তায় উল্লেখ করা হয়, ‘আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন। সম্ভাব্য জটিলতা এড়াতে সবসময় আপনার ভিসার শর্ত মেনে চলুন।

শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থান বজায় রাখার অনুরোধ করেছে দূতাবাস।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights