যে কারণে দক্ষিণ আমেরিকা সফরে ইরানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দক্ষিণ আমেরিকা সফর শুরু করেছেন। এই সফরে তিনি ভেনেজুয়েলা, কিউবা ও নিকারাগুয়া সফর করবেন।

রাইসির যেসব দেশ সফর করবেন তার সবগুলোই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পাঁচ দিনের সফর ভেনেজুয়েলা থেকে শুরু করবেন রাইসি। ক্ষমতা নেওয়ার ২১ মাসে এটা রাইসির ১৩তম বিদেশ সফর।
এই সফরে রাইসির সাথে রয়েছেন ইরানের পররাষ্ট্র, পেট্রোলিয়াম, প্রতিরক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী।

রাইসি জানিয়েছেন, লাতিন আমেরিকার দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্কোন্নয়ন করতেই তার এই সফর। এইসব দেশগুলোর অবস্থানও ইরানের মতো সাম্রাজ্যবাদের বিপক্ষে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights