রবিবার থেকে সারা দেশে মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসায় পাঠদান চলবে

দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকাল রবিবার থেকে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২৫ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপণের শর্তাদি পালন সাপেক্ষে এই পাঠদান চলবে বলে জানানো হয়েছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছি, ‌‘তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সে সকল কার্যক্রম সীমিত থাকবে।’

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘তাপপ্রবাহ এবং অন্যান্য কারণে শ্রেণিকার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।’

এর আগে কোর্স কারিকুলাম শেষ করতে সাপ্তাহিক ছুটির দিন শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজ খোলা রাখার ঘোষণা থাকলেও তাপপ্রবাহের কারণে আজ শনিবার ২৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights