রবিবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডাকল বিএনপি

অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

রিজভী বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ও তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।

এর আগে, তফসিল বাতিলের দাবিতে রবি ও সোমবার হরতালের ডাক দিয়েছে গণঅধিকার পরিষদ। একই দাবিতে গণতন্ত্র মঞ্চও দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ইসির তফশিল ঘোষণার পরপরই এর প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights