রাউজানে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে মাসুদ পারভেজ রনি (৩৬) ও মো. সাগর (৩৩) নামে দুই বিএনপি কর্মী আহত হয়েছেন।

শনিবার উপজেলার নোয়াপাড়া ৪ নম্বর ওয়ার্ডে পৃথক ঘটনায় দুইজন গুলিবিদ্ধ ও একজনকে পিটিয়ে আহত করা হয়। গুলিবিদ্ধ দুইজনের মধ্যে রনি নোয়াপাড়া ইউপির সাবেক সদস্য সিরাজুল ইসলামের ছেলে এবং সাগর ওসমানের ছেলে।

জানা গেছে, চারটি সিএনজিচালিত অটোরিকশাযোগে সন্ত্রাসীরা এসে গুলি করে পালিয়ে যায়। রনির হাতে ও পায়ে তিনটি গুলি এবং সাগরের ঊরুতে গুলি লেগেছে বলে জানা গেছে। গুলিবিদ্ধ দুইজনকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়ার ভাই ইলিয়াস প্রকাশ মনাকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে।

রাউজান থানার ওসি মীর মাহাবুবুর রহমান বলেন, নোয়াপাড়ায় গুলিবিদ্ধের ঘটনা সম্পর্কে আমাকে কেউ জানায়নি। তবে সাবেক ইউপি চেয়ারম্যানের ভাইকে মারধরের বিষয়টি জেনেছি। ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights