রাজধানীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীতে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পল্টনের বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নম্বর গেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পল্টন থানার উপ-পরিচালক (এসআই) মো. শাহ্ আলম গণমাধ্যমে বলেন, আমরা খবর পেয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নম্বর গেটের রাস্তার পাশের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, স্থানীয়দের মুখে জানতে পারি যে, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ওই এলাকাতেই থাকতেন। অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights