রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁও রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সজল (৬০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।
নিহত সজলকে হাসপাতালে নিয়ে আসেন পথচারী মান্নান।

তিনি জানান, তেজগাঁও রেলগেট কাঁচাবাজারের কাছে লোকটি অসতর্কভাবে রেললাইনের দুই নম্বর লাইন দিয়ে হাঁটছিল। এমন সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে থাকেন তিনি। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। আমরা সজলের সঙ্গে থাকা মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের খবর দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights