রাজধানীতে ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের পাশে ট্রেনের ধাক্কায় মো. হাসান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল গণমাধ্যমকে জানান, ৬ মার্চ বিমানবন্দর রেলওয়ে এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন হাসান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহতের নাম ছাড়া পূর্ণ পরিচয় এখনো জানা যায়নি বলে জানান এসআই। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights