রাজধানীতে দুইজনের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

রাজধানীর শাহবাগ থানার হাইকোর্ট মোড় এলাকা ও ঢাকা মেডিকেলের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে পৃথক দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন দুখু মিয়া (৩০) ও অজ্ঞাত পুরুষ (৫০)।

আজ সোমবার সকালে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুখু মিয়াকে নিয়ে আসা পথচারী রমজান আলী জানান, হাইকোর্ট এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকলে আমরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।

অন্যদিকে, ঢাকা মেডিকেলের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে অজ্ঞাত এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে থাকলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা ফুল মিয়া জানান, তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার কাছে নগদ ১,৮০০ টাকা পাওয়া গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights