রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর শিয়ালবাড়ি এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম বাবু (৩০)। বাবুর বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। তার বাবার নাম মনোয়ার ইসলাম।

সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শিয়ালবাড়ি ১০ নম্বর রোডের ৫ নম্বর প্লটে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মাত্র ৩ থেকে ৪ দিন আগেই কাজের জন্য ঢাকায় এসেছিলেন তিনি।

বাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মনির হোসেন ও সাইদ হোসেন জানান, ১০তলা ভবনের ৭ম তলায় প্লাস্টারের কাজ করছিলেন তারা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান বাবু। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights