রাজধানীতে বাসচাপায় যুবক নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীর মগবাজারে বাসচাপায় আনিসুল হক সাকি (২৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন।

বুধবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মগবাজার ওয়ার্লেস রাশমনো হাসপাতালের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকি কিশোরগঞ্জ সদর উপজেলার ভোলাই গ্রামের আব্দুস সালামের ছেলে। বর্তমানে দক্ষিণখান জয়নাল মার্কেট এলাকায় থাকতেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির জানান, সন্ধ্যায় ওই যুবক মোটরসাইকেল চালিয়ে মগবাজার ফ্লাইওভারের ঢাল দিয়ে নামছিলেন। এসময় লাব্বায়ক পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এসআই আরও জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights