রাজধানীতে মাদক বহন ও সেবনের অপরাধে গ্রেফতার ১৩

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য বহন ও সেবনের অপরাধে ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন মাদক দ্রব্য জব্দ করা হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (৪ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে ২০ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ১২৭ পিস ইয়াবা ও ২.৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে ১১টি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights