রাজধানীতে সম্রাটের শোডাউন

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেছেন যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে আজ সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে জাতীয় প্রেসক্লাব চত্বরে উপস্থিত হন ইসমাইল চৌধুরী সম্রাট।

এসময় যুবনেতা ইসমাইল চৌধুরী সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীদের আগামী সংসদ নির্বাচনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসানোর আগ পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে, নানা রকম ষড়যন্ত্র চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সংসদে, আমরা আছি রাজপথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights