রাজধানীতে ০৭-০৯ ব্যাচের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের শনির আখড়া জোনের উদ্যোগে ইফতার ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার রাজধানীর শনির আখড়া এলাকায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম খেজুর, ৫০০ গ্রাম মুড়ি, ২ প্যাকেট লাচ্ছা সেমাই ও দুধ।

এ সময় এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের কেন্দ্রীয় ফেসবুক গ্রুপের মডারেটর কাজী সৌরভ, শনির আখড়া জোন ফেসবুক গ্রুপের এডমিন মোহাম্মদ হান্নান, সুমন খান, নিশান তালুকদার, গ্রুপের মডারেটর ফয়সাল বাবু, আমিনুল ইসলাম পলাশ এবং গ্রুপের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুব হোসেন লরিন, আরমান খান, জামশেদ দেওয়ান, নাহিদ হাসান, আশিকুর রহমান, ফয়সাল কবির চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights