রাজধানীতে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন—অমিত হাসান ও ইব্রাহীম খলিল।

রবিবার (৩০ এপ্রিল) বিকেলে দারুস সালাম থানার জেলা শিক্ষা অফিসের মেইন গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদ হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে দারুস সালাম থানার জেলা শিক্ষা অফিসের মেইন গেইট সংলগ্ন ফুটপাতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অমিত ও ইব্রাহীমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার অমিত ও ইব্রাহীম দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights