রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

অনলাইন ডেস্ক
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে রিকশার গ্যারেজের পাশে একটি বাসাবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। অবশ্য আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights