রাজধানীর সায়েদাবাদে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সায়েদাবাদে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে পরিবহনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে আগুন নির্বাপন করে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আমরা সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে খবর পেয়েছি সায়েদাবাদে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপন করে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights