রাতে খেলা দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল ঝুলন্ত মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রা‌তে ফুটবল খেলা দে‌খে দে‌রি‌তে বা‌ড়ি ফেরায় স্ত্রী‌র স‌ঙ্গে মনোমা‌লিন‌্য হওয়ার পর সকা‌লে নিজ ঘর থে‌কে সুমন হোসেন (৩০) না‌মে এক যুব‌কের গলায় ফাঁস দেওয়া মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার বা‌হিরচর ইউনিয়‌নের ১৬ দাগ দ‌ক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত সুমন হোসেন একই এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। তাঁর পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুটি সন্তান রয়েছে। সুমন আর্জেন্টিনা ফুটবল দ‌লের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত শেষ রাতে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও স্পে‌নের ম‌ধ্যেকার ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরেন সুমন। এ সময় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। পরে সোমবার সকালে প‌রিবা‌রের সদস‌্যরা ঘরের ভেতরে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

নিহ‌তের স্ত্রী বলেন, ‘রাত ৪টার দি‌কে ফুটবল খেলা দে‌খে বা‌ড়ি‌তে ফে‌রেন সুমন। তাকে শুধু ব‌লে‌ছিলাম এখন তোমার আসার সময় হ‌লো। তখ‌নই আবার বা‌ড়ি থে‌কে মা‌ঠের দি‌কে বের হ‌য়ে যান। এরপর আমি মোবাইল দেখ‌তে দেখ‌তে ঘুমি‌য়ে প‌ড়ি। ভোররা‌তে হঠাৎ ঘুম ভে‌ঙে দেখ‌তে পাই ঘ‌রের আড়ার সঙ্গে সুম‌নের মরদেহ ঝ‌ুল‌ছে।’

প্রত‌্যক্ষদর্শী স্থানীয় আব্দুল জ‌লিল ব‌লেন, তখন আনুমা‌নিক ভোর সা‌ড়ে ৫টা হ‌বে। আমি ফজ‌রের নামাজ শেষ ক‌রে বা‌ড়ি‌তে ফির‌ছিলাম। এ সময় হঠাৎ সুম‌নের বা‌ড়ি‌ থে‌কে চিৎকারের শব্দ শু‌নে ভেত‌রে যাই। গি‌য়ে দে‌খি ঘ‌রের আড়ার স‌ঙ্গে গলায় ফাঁস নি‌য়ে সুম‌ন ঝুল‌ছে। তাৎক্ষ‌ণিক আমি ও আরেকজন মি‌লে সুমন‌কে নামাই। এরপর স্থানীয় চি‌কিৎসক তাঁ‌কে মৃত ঘোষণা ক‌রেন।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান ব‌লেন, সুমন না‌মে এক যুবক আত্মহত‌্যা ক‌রে‌ছে। ত‌বে কারণ নি‌শ্চিত ক‌রে বলা যা‌চ্ছে না। জান‌তে পে‌রে‌ছি খেলা দে‌খে আসার পর স্ত্রীর স‌ঙ্গে মনোমা‌লিন‌্য হ‌য়ে‌ছিল। আবার ওই যুবক আর্জেন্টিনা দলেরও সমর্থক ছি‌লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights