রাবি এডুকেশন ক্লাবের নতুন কমিটি ঘোষণা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এডুকেশন ক্লাবের নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে রায়হানা মালিক সেঁজুতি সভাপতি ও আনজুম তাসনিম তটিনী সাধারণ সম্পাদক হয়েছেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে ক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি গঠিত হয়।

কমিটির সহ-সভাপতি নাদিয়া সুলতানা কাশমি, সারোয়ার জাহান, প্রজ্ঞা লাবণ্য খান ও আফসানা হাসান জেরিন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন-শিকদার মোহাম্মদ মেহেদী হাসান, আলিম খান ফারহান ও সৈয়দ একরামুল হাসান। কোষাধ্যক্ষ শেখ সাদি, গবেষণা সম্পাদক জেবা আনিকা চৌধুরী, পরিকল্পনা সম্পাদক মো. শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক ফারদিনা সরকার, জনসংযোগ সম্পাদক কামরুজ্জামান ফাহাদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মমিনুর রহমান সাকিব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফিয়া জাহিন সিথী, প্রকাশনা সম্পাদক মো. ফেরসৌস ইসলাম শুভ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানিমুল ইসলাম, আইসিটি বিষয়ক সম্পাদক সুমাইয়া আফরিন তিশা ও কার্যনির্বাহী সদস্য নওসিন তাবাসসুম অর্পা ও নুসরাত নওরীন।

এডুকেশন ক্লাব বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের একটি স্বতন্ত্র সংগঠন। ২০১৯ সাল থেকে এসডিজি লক্ষ্যমাত্রা (৪) দক্ষতা উন্নয়ন এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights