রূপগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে সরকারি মুড়াপাড়া কলেজের ঐতিহ্যবাহী মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

ক্রিকেট টুর্নামেন্টের খেলা পরিচালনা কমিটির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও আমানউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সরকারি মুড়াপাড়া কলেজের ক্রীড়া শিক্ষক সামছুল হক ও মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়া।

আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য একে বাবু, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights