রৌমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ৬শ পিস ইয়াবাসহ মাদক কারবারি রকিবকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ।

এর আগে মঙ্গলবার ভোরে ওই মাদক কারবারির বসত ঘরের সিন্ধুকের ভিতর থেকে এসব ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক মাদক কারবারি রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ ভোর রাতে রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর পোর্ট গ্রামের কুখ্যাত মাদক কারবারি মো: রকিব হাসান রফিকের (৩৪)বসতবাড়িতে অভিযান চালায়। এসময় তার বসতবাড়ির ঘরের ভেতরে ড্রয়ার ও সিন্দুকের ভেতর থেকে ২২ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এছাড়াও মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ।

রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রৌমারী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ীর বিষয়ে এক সপ্তাহ অনুসন্ধান চালিয়ে গ্রেফতার হয় এবং তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights