র‍্যাগিংয়ের বিরুদ্ধে জবির জিরো টলারেন্স নীতি ঘোষণা

জবি প্রতিনিধি

র‍্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। সেই সঙ্গে র‍্যাগিংয়ের মাধ্যমে নবীন শিক্ষার্থীকে হয়রানি করেছে কারও বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলেই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্তকে বহিষ্কার করা হবে।

(শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে র‍্যাগিংয়ের কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে ছাত্র-ছাত্রীরা অপদস্থ ও অত্যাচারের ভয়ে থাকে। র‍্যাগিং শৃঙ্খলাপরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বহিষ্কার বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘র‍্যাগিং এবং যৌন হয়রানির ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নৈতিকতা ও যেকোনো শাস্তিযোগ্য অপরাধের প্রশ্নে আমাদের অবস্থান আপোষহীন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights