লক্ষীপুরে যুব দিবসে র‍্যালি ও সভা

লক্ষীপুর প্রতিনিধি

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে লক্ষীপুর জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে জেলা যুব উন্নয়ন কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, যুব উন্নয়নের উপ-পরিচালক জসিম উদ্দিন আহাম্মেদ খান, উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা ছালেহ উদ্দিন প্রমুখ।
শেষে সদর উপজেলার যুব প্রশিক্ষনকৃত বায়ু গ্যাস প্লানের জন্য বিভিন্ন ক্যাটাগরির যুবক যুবতীদের মাঝে আর্থিক চেক প্রদান ও সনদ বিতরণ করা হয়। এর আগে বিডি ক্লিন লক্ষ্মীপুর এর উদ্যোগে পরিস্কার- পরিচ্ছন্নতা ও বিভিন্ন ফলজ গাছ রোপণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights