লঙ্কা টি-টেনে সাব্বিরের দল চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক
ফাইনালের চাপ সামলে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েছিল হাম্বানটোটা বাংলা টাইগার্স। যা সহজেই ডিফেন্ড করেছে বাংলা টাইগার্সের বোলাররা। তাতে লঙ্কা টি-টেনের প্রথম আসরে জাফনা টাইটাইনসকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা টাইগার্স।

পাল্লেকেলেতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলা টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন মোহাম্মদ শাহজাদ। জবাবে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ১০৭ রানের বেশি করতে পারেনি টাইটানস।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে জাফনা। ৫ বলে ১০ রান করে ক্যাডমোর ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর ব্যর্থ হয়েছেন কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কাও। তাতে ২৮ রানেই ৩ উইকেট হারায় তারা।

সুবিধা করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররাও। তবে ব্যতিক্রম ছিলেন কেবল টম আবিল। বাকিদের আসা-যাওয়ার মিছিলেও তিনি ২৭ বলে অপরাজিত ৫৪ রান করেছেন। তবে সেটা জয়ের জন্য যথেষ্ট হয়নি। শুধুই হারের ব্যবধান কমিয়েছে।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলা টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন মোহাম্মদ শাহজাদ। তাছাড়া সাব্বিরের ব্যাট থেকে এসেছে ৮ বলে ১৬ রান।

দুই ওপেনার শাহজাদ ও কুশল পেরার ব্যাটে দুর্দান্ত শুরু পেয়েছিল টাইগার্সরা। ৬ বলে ৯ রান করে পেরেরা সাজঘরে ফিরলে ভাঙে ৩৫ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার শাহজাদের ব্যাট থেকে এসেছে ১১ বলে ২৬ রান। তাদের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন মিডল অর্ডার ব্যাটাররা।

তিনে নেমে ভালো শুরু করেছিলেন সাব্বির রহমান। কিন্তু আরো একবার ইনিংস বড় করতে পারেননি। ২ ছক্কা হাঁকানোর পর সাজঘরে ফিরেছেন। তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ১৬ রান।

তাছাড়া দাসুন শানাকা ১০ বলে করেছেন ২১ রান, শেভন ড্যানিয়েল করেছেন ১৫ বলে ২৬ রান। শেষের দিকে ৪ বলে ১০ করেছেন কেনার লুইস ও ২ বলে ১০ করেছেন শাহান আচার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights