লন্ডনে কী কথা হলো খসরু খলিলের
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী পৃথক বৈঠক করেছেন। গতকাল বাংলাদেশ সময় বেলা ২টার পর লন্ডনের পার্ক লেনের হোটেল ডরচেস্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ হোটেলেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে আলাদা হলরুমে খলিলুর রহমান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরীর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
