শহীদ মিনারে বাঁশ রাখায় আওয়ামী লীগ নেত্রীকে জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বাঁশ রাখার অভিযোগে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা মাঠে ঈদের দিন থেকে সাতদিন ব্যাপি বৈশাখী মেলা চলছিল। রবিবার (৩০ এপ্রিল) মেলা বন্ধ হওয়ার পর স্টলের ব‍্যবহৃত বাঁশ শহীদ মিনারে রাখে ওই ডেকোরেশনের মালিক। সোমবার সকালে মহান মে দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিতে গেলে বাঁশ রাখার বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা ও ডেকোরেটরের মালিক ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, শহীদ মিনারে বাঁশ রাখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights