শিশুর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগে চা-দোকানি গ্রেফতার

নাটোর প্রতিনিধি

নাটোরে পাঁচ বছরের এক শিশুর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগে আমীর হোসেন (৫৫) নামে এক দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোর রাতে সদর উপজেলার মাঝদিঘা এলাকার একটি ঝোপের মধ্যে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরের দিকে তাকে নাটোর কোর্টে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত আমীর হোসেন মাঝদিঘা শিবপুর গ্রামের সিদ্দিক মিজির ছেলে।

নাটোর থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, গত ১৮ আক্টোবর সদর উপজেলার মাঝদিঘা শীবপুর গ্রামের ৫ বছরের এক শিশুকে চকলেট দেওয়ার কথা বলে চা দোকানি আমীর হোসেন তার দোকানের পেছনের ঘরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এসময় শিশুটির চিৎকারে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় আমীর। পরে ওই শিশুটি বাড়ি ফিরে তার মাকে ঘটনা জানালে অসহায় পরিবারটি গ্রাম প্রধানদের জানায়। গ্রাম প্রধানরা মিমাংসার প্রস্তাব দেয়। পরে ওই শিশুর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights