শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি থামিয়েছেন, যেখানে ট্যারিফকে হুমকি হিসেবে ব্যবহার করেছেন। শনিবার এমন দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ (লাখ লাখ কোটি ডলার) ট্যারিফ আকারে পাচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য লাভজনক হয়েছে।

ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “যদি অন্যরা যুদ্ধ বন্ধ না করে বা বরং শুরু করে, আমরা ট্যারিফের হুমকি দেখিয়ে তাদের নিয়ন্ত্রণ করেছি। আমি আটটির মধ্যে পাঁচটি যুদ্ধ সরাসরি ট্যারিফের হুমকি দিয়ে থামিয়েছি।”

ইতিপূর্বে বারবার নিজের করা দাবির পরিপ্রেক্ষিতে ট্রাম্পের এ নতুন মন্তব্য এসেছে। সেসব দাবিতে তিনি শুল্ক ব্যবহার করে চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামানোর কথাও বলেছিলেন। তবে ভারত কখনোই তার ভূমিকাকে যুদ্ধবিরতি চুক্তিতে সহায়ক হিসেবে স্বীকার করেনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights