শেখ হাসিনার সবচেয়ে বড় পুঁজিবাংলার মানুষ : স্পিকার

নিজস্ব প্রতিবেদক রংপুর

জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় পুঁজি বাংলার মানুষ। বঙ্গবন্ধু নিজেও বিশ্বাস করতেন দুখী মানুষের মুখে হাসি ফোটানো। তার মেয়েও একই জিনিস বিশ্বাস করেন। মানুষের জন্য শেখ হাসিনার যে ভালোবাসা ও দরদ সেটাই তার জীবনের সবচেয়ে বড় পুঁজি।

তিনি বলেন, বাংলার মানুষও তাকে ভালোবাসে এবং প্রতিদান দিতে জানে। সে কারণেই তিনি পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলার মানুষ অন্তর থেকে শেখ হাসিনার জন্য দোয়া করেন।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ওলামা লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারই সম্পাদক ও মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, ওলামা লীগ নেতা মাওলানা আবু সুফিয়ান প্রমুখ।

স্পিকার বলেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে যাবেন উচ্চতার শিখরে। দেশ আমাদের সবার, আপনার আমার সকলের। আমাদের সকলের সন্তান আছে, পরিবার আছে। তারাই এদেশে বসবাস করবে। বিদেশে থাকার যে আকাঙ্খা, সেটাও অনেকখানি পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের দেশটাকে যদি আমরা ঠিকভাবে গড়ে তুলতে পারি। আমাদের সম্পদ আছে, প্রাচুর্য আছে, মানবসম্পদ আছে, সবকিছুই আছে।

তিনি বলেন, বাবা-মা-ভাই হারা হয়ে ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছিলেন একজন এতিম হয়ে বাংলাদেশের মানুষের সেবা করার করার লক্ষ্য নিয়ে। তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমাপ্ত কাজগুলো শেষ করে এদেশ সোনার বাংলা গড়ার জন্য তিনি এসেছিলেন। এখন সেই কাজগুলোই তিনি করে যাচ্ছেন। সুন্দর দেশ গড়তে তার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী দিনেও যেন তিনি বাংলাদেশের মানুষের জন্য, উন্নয়নের জন্য, দেশের মানুয়ের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে উচ্চ মর্যাদার জায়গায় আসীন করার জন্য কাজ করে যেতে প্ারেন এজন্য সবাইকে ঐক্যভাবে কাজ করতে হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, আমাদের প্রজন্মের জন্য নতুন সুযোগগুলো খুলে দিতে পারি। স্মার্ট বাংলাদেশ গড়ার যে ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন তাহলে অবশ্যই আমরা সেটা গড়তে তুলতে পারব। আসুন সবাই মিলে শেখ হাসিনার সাথে থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। গরীব মানুষদের বিভিন্ন ধরণের যে ভাতা হিসেবে দেয়া হয় সেটা সরকার রাজস্ব থেকে নিজস্ব অর্থায়নে করে থাকে। এগুলো কোন বিদেশি ফান্ড বা সহায়তা নয়। আমাদের নিজস্ব সক্ষমতা দিয়েই আমরা করি। যারা জীবনে পিছিয়ে পড়ে আছে সেই জনগোষ্ঠীকে বিপুলভাবে সহায়তা করা হচ্ছে। সে কারণেই আজকে আশ্রয়ণ প্রকল্প হাতে নিয়েছেন এবং বাস্তবায়ন করা হচ্ছে। সারা বাংলাদেশে নয় লাখ গৃহহীন মানুষকে ঘর করে দেওয়া হয়েছে। ওই প্রকল্পের আওতায় পীরগঞ্জ উপজেলার অনেক মানুষকে ঘর করে দেওয়া হয়েছে। সরকারের গৃহীত প্রত্যেকটি প্রকল্পেই দরিদ্র, অসহায় মানুষ লাভবান হচ্ছে। এটাই আওয়ামী লীগের সাফল্য।

এরআগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, বৃক্ষরোপণ, বিভিন্ন অনুদানের চেক বিতরণ, স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলার উদ্বোধন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights