শেরপুরে সবজিতে স্বস্তি, কপির কেজি ৫ টাকা

শেরপুর প্রতিনিধি

শেরপুরে সব ধরনের সবজির বাজারে দামে স্বস্তি ফিরেছে। চাষি পর্যায়ে প্রতি কেজি বাঁধা কপি বিক্রি হচ্ছে পাঁচ টাকা কেজি দরে। তবে চূড়ান্ত রা পাইকারি বাজার থেকে কিনছেন ৮ থেকে ১০টাকায়।

গত সপ্তাহে এক কেজি কপির দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা। বেগুনের কেজি চাষি পর্যায়ে ২০ টাকা, ভোক্তা পর্যায়ে ৩০ টাকা। গত সপ্তাহে ভোক্তারা কিনেছেন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। পাইকারি বাজারে সিমের কেজি ৪০টাকা, গত সপ্তাহে ছিল ৬০ টাকা।

শশার কেজি পাইকারি পর্যায়ে ২৫ টাকা, গত সপ্তাহে ছিল ৪০টাকা। পুরাতন পেঁয়াজ পাইকারি ৫০ কেজি, নতুন পেঁয়াজ ৪০টাকা। গত সপ্তাহে পিঁয়াজের দাম ছিল যথাক্রমে ৭০ ও ৬০ টাকা। নতুন আলু কেজি ৪০ টাকা ও পুরোনো আলু ৬০টাকা। লাউ প্রতিটি ৩০ থেকে ৪০টাকা। চাষি পর্যায়ে লাউ পাওয়া যাচ্ছে ২০ টাকায়। চাষি পর্যায়ে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৩৫ টাকা। এ তথ্য পাইকারি বাজার ও চাষিদের কাছ থেকে জানা গেছে।

তবে গ্রামের বাজারগুলোতে সবজির দাম আরও কম। সূত্র জানিয়েছে, এখন সরজির ভরা মৌসুম। উৎপাদনও ভালো হয়েছে, বাজারে সরবরাহও বেশী। তাই বাজারে সবজির দামে স্বস্তি মিলেছে।

কৃষকদের দাবি বাজার একবারে পড়ে গেলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। পাইকারা বলছেন, অগ্রিম সবজিতে কৃষকরা ভালো টাকা পেয়েছেন।

জেলা বিপণন কর্মকর্তা ফাতেমা খাতুন জানিয়েছেন, দাম করেছে সত্য তবে একেবারে যাতে কলাপস না করে সেজন্য জেলা টাস্কফোর্স কমিটি কাজ করছে। গত সপ্তাহের শেষদিকে সবজির বাজার নিম্নমুখী হওয়া শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights