শেরপুরে ৭ লাখ নগদ অর্থসহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে ৬ লাখ ৭৫ হাজার টাকাসহ ডলার প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের তিনানী ভেলুয়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- পার্শ্ববর্তী জামালপুরের ইসলামপুর উপজেলার নতুন মালমারা এলাকার মৃত সমেজ উদ্দিনের ছেলে মো. মামুদ আলী (৩৮) ও মৃত তৈনুজ মণ্ডলের ছেলে মো. বাদশা মন্ডল (৩৪)।

বৃহস্পতিবার দুপুরে নিয়মিত মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিন দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, বুধবার শেরপুরের শ্রীবরদী উপজেলার তিনানী ভেলুয়া মোড় এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে একটি মোটরসাইকেলে ধূসর কালো রঙের ব্যাগসহ ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। ওই ব্যাগ তল্লাশি করে ৬ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। টাকার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক কোন জবাব দিতে পারেনি।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক তদন্তে মামুদ আলী ও বাদশা মন্ডল ডলার জালিয়াতি চক্রের সদস্য বলে জানা যায়। ওই ঘটনায় বৃহস্পতিবার নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সোলেমান (৩৪) বাদী হয়ে দু’জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights