শেষ বলে ছক্কায় কোয়ালিফায়ারে সিলেট, রংপুরের বিদায়
স্পোর্টস ডেস্ক
শেষ ওভারের থ্রিলারে নাটকীয় জয় পেয়েছে সিলেট টাইটানস। শেষ বলে ছক্কা হাঁকিয়ে রংপুর রাইডার্সকে হারিয়ে দেয় দলটি।
শেষ বলে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ৬ রান। ব্যাটিংয়ে ছিলেন ক্রিস ওকস, বোলিংয়ে রংপুরের ফাহিম আশরাফ। অফ স্টাম্পের বাইরের বলে কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে পাঠিয়ে দেন ওকস। তাতেই জয় নিশ্চিত করে সিলেট টাইটানস।
