শৈলকুপায় ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় মুফাজ্জেল হোসেন মালিথা (৪২) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

রবিবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের গাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুফাজ্জেল মালিথা শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত তাইজাল মালিথার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মুফাজ্জেল মালিথা বাইসাইকেলযোগে দিন হিসাবে শ্রমিকের কাজ করার জন্য ভাটই বাজার থেকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে যাচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের গাবলা এালাকায় পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাক বাইসাইকেল চালককে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ তথ্য নিশ্চিত করে আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘাতক ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights