শ্রীবরদীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়ি কাহনিয়ায় বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধর্ষণের ফলে জমজ সন্তানের জন্ম দেয়া এক নারীর অভিযোগে অবশেষে গ্রেফতার হলো মোহাম্মদ আলী। শনিবার গভীর রাতে উনিয়নের ভাটিপাড়া এলাকা থেকে মোহাম্মদকে গ্রেফতার করে পুলিশ। আজ রবিবার অভিযুক্তকে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মোহাম্মদ আলী স্থানীয় হাসমত আলীর ছেলে।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, মোহাম্মদ আলি ও আমি একজন মুন্সি দিয়ে কলেমা পড়ে বিয়ের সম্পর্কে আবদ্ধ হই এবং সংসার করতে থাকি। এ পর্যায়ে ওই নারী অন্তঃসত্তা হয়ে পড়লে মোহম্মদ বিয়ের সম্পর্ক অস্বীকার করে। এ ঘটনায় আমি থানায় মামলা করার কথা বললে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার কথা বলে সময়ক্ষেপণ করে। প্রভাবশালী গ্রাম্য বিচারকরা ছেলেপক্ষের কাছ থেকে টাকা নিয়ে ভিকটিমকে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। থানায় গিয়েও বিচার পাইনি।

এ ব্যাপারেশ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আমরা বিষয়টি প্রথম থেকেই খুব গুরুত্বের সাথে দেখেছি। আমরা একাধিকবার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছি। অবশেষে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights