সংসদ সদস্য পদ থেকে তৃণমূলের নেত্রী মহুয়া বরখাস্ত

অনলাইন ডেস্ক

সংসদ সদস্য পদ থেকে তৃণমূলের নেত্রী মহুয়া মৈত্রীকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার লোকসভায় স্পিকার এ বিষয়ে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাব পাশ করেন। সংসদে মোদী সরকারকে প্রশ্ন করতে ঘুষ নিয়েছিলেন এমন অভিযোগে তাকে বরখাস্ত করেছে।

বহিষ্কারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন মহুয়া। তিনি বলেন, এথিক্স কমিটি ভাল করে যাচাই না করেই আমার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে। টাকা নেওয়া বা উপহার নেওয়ার কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন, মোদী সরকার আমাকে চুপ করিয়ে দিতে চাইছে। মহিলা সংসদ সদস্যকে হেনস্থা করা হচ্ছে। আগামী ছ’মাসও হেনস্থা করা হবে।

মহুয়ার পাশে মমতা
এদিকে মহুয়ার পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে তিনি এ বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি বলেন, মহুয়াকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয়নি। একজন নারীকে বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যেভাবে হেনস্থা করল, তাতে গণতন্ত্রকে হত্যা করা হলো। দল মহুয়ার পাশে ছিল, আছে। বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি প্রমাণিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights