সখিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের সখিপুরের চরভাগায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম সজিব বেপারী (১৫)।

বৃহস্পতিবার সকালে দ্রুত গতিতে সুজুকি বাইক চালিয়ে বাসা থেকে বাজারে যাওয়ার সময় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে খালে পড়ে সজিব বেপারী নিহত হয়।

সজিব চরভাগা ইউনিয়নের বাসিন্দা খোরশেদ বেপারীর ছেলে। সে চরভাগা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। দুপুরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights