সখীপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা দেখতে বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকলে উপজেলার ডাবাইলপাড়া গ্রামে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডাবাইলপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার শুভ উদ্ধোধন করেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভেঅকেট অনোয়ার হোসেন।

প্রতিযোগিতায় নওগাঁ, বগুড়া, সখীপুর, ভালুকা, ঘাটাইল, নাগরপুরসহ বেশ কয়েক উপজেলা থেকে ঘোড়া নিয়ে এসে অংশ নেয়। বিভিন্ন এলাকা থেকে প্রায় দশ হাজার নারী-পুরুষ এ ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights