সরকারের পতন ঘটিয়েই খালেদা জিয়াকে মুক্ত করব : টুকু
নিজস্ব প্রতিবেদকx
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘সরকারের পদত্যাগ ছাড়া জনগণ রাজপথ ছাড়বে না। আমরা সরকারের পতন ঘটিয়েই খালেদা জিয়াকে মুক্ত করব।’
সোমবার নয়াপল্টনে বিএনপি’র কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, ‘আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের ব্যবস্থা করুন, অন্যথায় সুচিকিৎসার অভাবে তার কিছু হলে সমস্ত দায়ভার সরকারকেই নিতে হবে।’
তিনি বলেন, দেশে কর্তৃত্ব ও ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই সরকার দিনের ভোট রাতে করে স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাসকে কলঙ্কিত করেছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক ডা. ফরহাদ আলিম ডোনারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, জাভেদ হাসান স্বাধীন, সাইদুর রহমান, আজিজুর রহমান আকন্দ, সহ-সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, শাহ নাসিরুদ্দীন রুমন, প্রচার সম্পাদক করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম, কোষাদক্ষ গোলাম মোস্তফা, মৎস ও পশুপালন সম্পাদক আবু বক্কর সিদ্দিক পাভেল, সহ সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান, মাহফুজুর রহমান, সহ-দফতর সম্পাদক মিনহাজ উদ্দীন ভূঁইয়া, সহ-প্রচার সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী প্রমুখ।
