সাংবাদিককে মারধর করায় জবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পেশাগত দায়িত্ব পালনকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত গনিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাখা ছাত্রদল নেতা মাশফিকুল রাইনকে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা মাশফিকুল রাইনকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে, গত রবিবার সংবাদ সংগ্রহের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পূর্ব পাশে শিক্ষার্থীদের মারামারির ছবি ও ভিডিও করার সময় দৈনিক কালের কণ্ঠে’র জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জুনায়েত শেখকে মারধর করার অভিযোগ উঠে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

এতে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক সুজন মোল্লার অনুসারী মাশফিকুল রাইন। এর আগেও এই ছাত্রদল নেতা ক্যাম্পাসে বিভিন্ন সাংবাদিকদের সাথে খারাচ আচরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তা করার অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights