সাংবাদিক আজমল হোসেন খাদেম আর নেই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও রেডিও বাংলাদেশের সংবাদপ্রবাহ গ্রন্থণাকার আজমল হোসেন খাদেম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাদ জোহর বনানী মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।
মরহুম আজমল হোসেন খাদেম দীর্ঘদিন বাংলার বাণী পত্রিকায় সাংবাদিকতা করেছেন। পাশাপাশি তিনি রেডিও বাংলাদেশ এর সংবাদ পর্যালোচনা ভিত্তিক কথিকা ‘সংবাদ প্রবাহ’ গ্রন্থণা করে খ্যাতি অর্জন করেন।

আজমল হোসেন খাদেম ১৯৯৮ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হন। তিনি জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের স্থায়ী সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights